দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে’র সাবেক চেয়ারম্যান ও ইবনে সিনা ট্রাস্টে’র পরিচালনা পর্ষদের সদস্য কাজী হারুনুর রশিদের মাতা সখিনা বেগমের ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
মরহুমা সখিনা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ ছেলে, ৯ মেয়ে সহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ মাগরিব ধানমন্ডির একটি মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। জানাজায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ধানমন্ডি দক্ষিণ থানা আমির এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ধানমন্ডি উওর থানা আমির মোহাম্মদ আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
মরহুমার জানাজা শেষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





