নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষা‍ৎ করতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে। দলটির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। এতে চলমান নির্বাচনের অনিয়ম নিয়ে অভিযোগ দাখিল ও এর প্রতিকার নিয়ে কথা বলবেন তারা।

আজ বুধবার সকাল থেকে দেশের নয়টি পৌরসভায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মে দেশের ৭২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে।

এমবি