আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আজ রাত থেকে ঢাকা ও চট্টগ্রামে ১০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণে ৩৫ প্লাটুন করে এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
এএইচ





