গাজীপুরের কোনাবাড়ি এলাকায় কেয়া স্পিনিং মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান অগ্নিকাণ্ডের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের শুরুতে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বপ্রথম কাজ করে।

পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এএস