২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতালের সমর্থনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এসব কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর বিএনপি।

মিছিলটি মহানগরীর ভুবনমোহন পার্ক থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে একই স্থাপনে এসে শেষ হয়।

এর আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির বোয়ালিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক সাফিকুল ইসলাম সাফিক।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই