বাংলাদেশের ৪ নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার রাজধানী নয়াদিল্লি থেকে [size=2]চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে [/size][size=2]তাদের আটক করা হয়।[/size]
গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দিল্লির রিথালা মেট্রো স্টেশন থেকে সাগর ওরফে জাহাঙ্গীর (৩৫), সোহাগ ওরফে রুস্তম (২৭), আজিবুল খান (২১) ও শাকির আলীকে (২১) গ্রেফতার করা হয় বলে [size=2]পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানায়।[/size]
[size=2]সংস্থাটি আরো জানায়,  পুলিশ তাদের কাছ থেকে ভুয়া রেজিস্ট্রেশন নম্বরসহ একটি ট্রাক, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করেছে। [/size]
[size=2]রাজধানী নয়াদিল্লিসহ উত্তর প্রদেশ ও হরিয়ানাতে তারা তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করতো বলে জানায় পুলিশ।[/size]
[size=2][b]ঢাকা,৬মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b][/size]