ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোলায় সপ্তাহব্যাপী শুরু হয়েছে জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি মেলা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ওবায়েদুল হক মহাবিদ্যালয়ের মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা। মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ২০টি স্টল অংশ নেয়।
পরে মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শুভত কুমার শিকদারসহ আরো অনেকে। অলোচনা সভা শেষে মেলা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেএইচ





