প্রয়াত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের প্রথম নামাজে জানাজা গুলশানের আজাদ মসজিদে শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে।
সাংবাদিক মাহবুবুল আলমের স্বজন আহসান কাদের জানান, বারডেম থেকে তার মরদেহ গুলশান-২ এ তার ছোট ভাইয়ের বাসায় (বাড়ি নম্বর-১০/বি, রোড-৪৮) নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে দীর্ঘদিনের কর্মস্থল ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট কার্যালয়ে।
দ্য ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে জানানো হয়, ইন্ডিপেন্ডেন্ট কার্যালয়ে সাংবাদিক মাহবুবুল আলমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।
মরহুমের তিন মেয়ে (মহুয়া আলম, হিজল আলম ও পাপিয়া আলম)ও স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শনিবার সকালে তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফিরলেই দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
[b]শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের তৃতীয় দফা জানাজা হব॥
[/b]এর আগে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দ্য ইন্ডিপেন্ডেন্টের সাবেক সম্পাদক মাহবুবুল আলম। মৃত্যুকালে তার বয়স ৭৮ বছর।
চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভূগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে জন্ম নেওয়া সাবেক উপদেষ্টা ও সাংবাদিক মাহবুবুল আলম ১৯৫৩ সাল থেকে সাংবাদিকতা জগতে প্রবেশ করেন।
দীর্ঘদিন ধরে তিনি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন মাহবুবুল আলম।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]
জাতীয়
সাংবাদিক মাহবুবের প্রথম জানাজা বাদ আসর
প্রয়াত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের প্রথম নামাজে জানাজা গুলশানের আজাদ মসজিদে শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে।





