জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের উপস্থাপক, উচ্চারণ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, কণ্ঠশিল্পী আব্দুর রউফ এর পিতা মতিউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম মতিউর রহমান আজ ১১ সেপ্টেম্বর সকালে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৭ দিন যাবৎ নিবিড় তত্বাবধানে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় বিশিষ্টজন এ কে গিয়াস উদ্দিন সহ জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

এমবি