যশোরের বেনাপোল বারপোতা সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উত্তর চব্বিশ পরগোনা জেলার হাসনাবাদ থানার রাবেশ্বরপুর খরই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সাদ্দাম গাজী (২২) ও একই জেলার দেওয়ানগাঁও থানার জাদবপুর গ্রামের মো. মশিউর রহমানের মেয়ে মোছা. মেরাতুন্নাহার (১৮)।
বেনাপোল বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুর রহিম জানান, রাতে রুদ্রপুর বিওপির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমকে





