কুমিল্লার বুড়িচং উপজেলায় ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন (২০) ও ইসমাঈল হোসেন (৩৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল (২০) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলা সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলা সদর বাজারে সাইদুর রহমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। এতে দুই শ্রমিকের মৃত্যু হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই





