বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তবর্তী ইছামতি নদী থেকে গোলজার আলী (৬৫) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। সোমবার (৬ জুন) ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
গোলজার আলী পুটখালি গ্রামের আতার আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য।
পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সামসুল হক জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীতে ভারত সীমানায় একটি লাশ ভাসছে। লাশটি ভারত সীমানায় থাকায় ভারতীয় বিএসএফ ও গাইঘাটা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। পরে সকাল ৯টার দিকে তার পরিচয় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। তার লাশ আনার ব্যাপারে বিএসএফকে চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এমই





