যশোরের স্থলবন্দর বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ১৮ লাখ টাকা মুল্যের রঙিন কচ্ছপের চালান আটক করছে বিজিবি।
এগুলো একুরিয়ামে ব্যবহৃত উন্নত জাতের কচ্ছপ।
খুলনার বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বলেন, ‘মঙ্গলবার সকালে ভারত থেকে রঙিন কচ্ছপের চালান পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এ কথা জানতে পেরে পুটখালী ক্যাম্প কমান্ডার শফিউদ্দিন একদল বিজিবি সদস্য নিয়ে বারপোতা ও চরের মাঠ এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কচ্ছপের চালান ফেলে পালিয়ে যায়। বারোপাতা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৩৬১টি কচ্ছপ’।
যার মূল্য প্রতি পিস ৫ হাজার টাকা করে ১৮ লাখ ৫ হাজার টাকা বলে বিজিবি জানায়। এর আগে জড়িত থাকার দায়ে চরের মাঠ এলাকা থেকে ভারতীয় নাগরিক ভদ্র কান্ত বারুর ছেলে শাধন কান্ত বারুইকে আটক করা হয়।
জব্দকৃত কচ্ছপ খুলনা বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করে বিজিবি। বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ খুলনার বন কর্মকর্তা সাজেদুল হাসান ও ইন্সপেক্টর রাজু আহম্মেদ কচ্ছপগুলো গ্রহণ করেন।
পরে কচ্ছপগুলোকে সংরক্ষণ ও পরীক্ষা শেষে অবমুক্ত করা হতে পারে বলে বন কর্মকর্তারা জানান।
এসএইচ





