নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাড়িরবিল এলাকা থেকে সাদ্দাম হোসেন(২৫) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদ্দাম হোসেন বাগাতিপাড়ার ঘোড়লাজ গ্রামের ইনছার আলীর ছেলে।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে সাদ্দাম হোসেন ভ্যান চালাতে যান। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের হাড়িরবিলে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ আসার আগেই তার স্বজনরা এসে সাদ্দাম হোসেনের লাশ সনাক্ত করেন। সাদ্দামের পকেটে ভ্যানের চাবি পাওয়া গেছে। ভ্যানটি পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা, করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই সাদ্দামকে হত্যা করা হয়েছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

এআই