সাতক্ষীরার পদ্ম শাখরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৪ হাজার পিস মুরগির বাচ্চা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা ৩৮ বিজিবি’ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
এসময় সাতক্ষীরা ৩৮ বিজিবি’ ব্যাটালিয়নের অধিনয়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল ভোরে সদর উপজেলার পদ্ম শাখরা সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এসময় ভারত থেকে অবৈধভাবে আনা মুরগির বাচ্চা জব্দ করা হয়।তবে, এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এমই





