ছাত্রদলের নতুন কমিটিকে বাতিলের দাবিতে আবারো বিক্ষোভে নেমেছে পদবঞ্চিত ও বহিষ্কৃতরা।

বুধবার পৌনে ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বহিষ্কৃত ছাত্রদল নেতা আবু সাঈদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে নেমেছে।

আন্দোলনকারী আবু সাঈদ বলেন, নতুন কমিটি বাতিল ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছিল পদবঞ্চিতরা। পরে নতুন কমিটির নেতাকর্মীরা এসে তালা ভাঙেন। আজ বুধবার বিক্ষোভ চলাকালে নতুন কমিটির নেতাকর্মীদের কার্যালয়ে দেখা যায়নি।

কেএইচ