[b]নাটোর: [/b]জেলার সিংড়া পৌর এলাকায় দশম সংসদ নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় বৃহস্পতিবার এক সংখ্যালঘু পুস্তক ব্যবসায়ীকে তার দোকানে এসে মারপিট করেছে ইউনিয়ন যুবলীগ সভাপতি।
হামলার শিকার শ্রী সতেন্দ্র নাথ (৩৫) পৌর এলাকার বালুয়া বাসুয়া রোডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের প্রতিভা লাইব্রেরীর মালিক।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কারো কাছে বিচার চাইনি,শুধু ভগবানকে বলে রেখেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়,পৌর এলাকার বালুয়া বাসুয়া রোডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের প্রতিভা লাইব্রেরীর মালিক শ্রী সতেন্দ্র নাথ সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের মাগুড়া গ্রামের বাসিন্দা। দশম জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ দল অংশ না নেয়ায় তিনি ও তার পরিবারের লোকজন ভোট দিতে যান নাই।
বিষয়টি জানা জানি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতালেব সরদার তার কয়েকজন সহযোগীসহ দোকানে এসে শ্রী সতেন্দ্র নাথের কাছে ভোট দিতে না যাওয়ার কারন জানতে চেয়ে চলে যান। দুপুর ১২টার দিকে আবার কয়েকজন সহযোগীসহ দোকানে এসে সকলের সামনে শ্রী সতেন্দ্র নাথ এলোপাথারী চড় থাপ্পর মেরে চলে যান।
এ ঘটনায় এলাকার সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত গত মঙ্গলবার একই পৌরসভার হাসপাতাল মোড়ের পশু হাসপাতাল মোড়ের কৃষ্ণ ঘোষের দোকানে শাকিল,বাপ্পি ও সবুজ সরদার নামের তিন ছাত্রলীগ-যুবলীগ কর্মী এসে তাঁর দোকানের জিনিসপত্র ভাংচুর করে রাস্তায় ফেলে দেয়। এদের গ্রেফতার করার জন্য পরের দিন এলাকার ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় মিছিল সমাবেশ করে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন,বিষয়টি তার জানা নেই। তবে পশু হাসপাতাল মোড়ের কৃষ্ণ ঘোষের দোকানে ভাংচুরের ঘটনায় বাপ্পি নামে একজনকে আটক করা হয়েছে।
রাজনীতি
নাটোরে ভোট না দেয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে যুবলীগের মারপিট
জেলার সিংড়া পৌর এলাকায় দশম সংসদ নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় বৃহস্পতিবার এক সংখ্যালঘু পুস্তক ব্যবসায়ীকে তার দোকানে এসে মারপিট করেছে ইউনিয়ন যুবলীগ সভাপতি।





