রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। পাকিস্তানে স্কুলে বর্বর সন্ত্রাসী হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহতের নিন্দা জানিয়ে এ বিক্ষোভ করা হয়।
সকাল ৮ টায় রাজধানীর নর্দ্দা বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজার গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী সেলিম উদ্দিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমনা থানা আমীর রেজাউল করিম, শিবির নেতা আনিসুর রহমান, তারিক হাসান প্রমূখ।
ইআর





