রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা হত্যা, গুম, গ্রেফতার-নির্যাতন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহত ভাবে মিথ্যা মামলায় জড়ানো
এবং তার গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা সহ মৌলিক অধিকার সমূহ খর্ব করার প্রতিবাদে
এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান, অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ করবে তারা।
শুক্রবার ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলা সমূহের ছাত্রদল নেতৃবৃন্দকে তা স্বত:স্ফুর্তভাবে পালনের আহবান জানান।
এমকে





