শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলার ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃত এসব নেতা হলেন, গাজীপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আলম জিন্নাহ, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল, ফেনী জেলার সোনাগাজী উপজেলা বিএনপি নেতা মো. আলমগীর হোসেন চৌধুরী এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা মহিলা দল নেত্রী ফারহানা আক্তার রিনিকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]