স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল দাবি করে বলেছেন, গত মঙ্গল ও বুধবার সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের সঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের কোনো সম্পর্ক নেই।
আজ শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, শাজাহান খান একজন শ্রমিক নেতা। শ্রমিকদের নেতা হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে।
তবে ধর্মঘটের ডাক দেয়ার সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নৌ-পরিবহনমন্ত্রী শ্রমিক নেতাদের বুঝিয়ে ধর্মঘট প্রত্যাহার করিয়েছেন বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমবি





