জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ আটক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর জামায়াত।
সোমবার সকাল ৮ টার দিকে মহাখালীর কাঁচাবাজার এলাকাসহ রাজধানীর বিভন্ন স্থানে তারা এ বিক্ষোভ করে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. রেজাউল করিম, জামায়াত নেতা আ জ ম কামাল উদ্দিন, সালাহ উদ্দিন, ড. আহসান হাবিব, নেয়ামুল করিম ও সাইফুল ইসলাম প্রমুখ।

কেবি





