নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা বরকত উল্লা বুলু ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলটির ২৯ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক এসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এমআর





