পুলিশ হত্যা মামলায় রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রিমান্ডের আবেদন জানিয়ে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে হাজির করলে  বিচারক মেরিনা সুলতানা এ আদেশ দেন।
তবে রিমান্ড আবেদনের শুনানি মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।
এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ।  
রাজশাহী আদালতের জিআরও রায়হান আলী  জানান, শিবির সভাপতি আনিসুর রহমানের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদস্য সীদ্ধার্থ সরকার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চাইলে আদালত মঙ্গলবার শুনানির সময় নির্ধারণ করে আনিসুর রহমানকে জেলা হাজতে পাঠিয়েছেন বলে তিনি জানান।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]