বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় যান।
গত সোমবার সকাল ১০টায় শ্বাসকষ্ট ও বুকের ব্যথা নিয়ে ইউনাইটেড হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব। এরপর ইউনাইটেড হাসপাতালের প্রধান কার্ডিওলজিস্ট মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ পরিবারের সদস্যরা মির্জা ফখরুলকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান।
ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা বিএনপির মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষা করেন। মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।
এএস





