রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টার পর এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দলীয় কাউন্সিল, প্রধান বিচারপতির বক্তব্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করা হবে।
এমএম





