কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে বিএনপির ব্যনারে বিক্ষেভ মিছিল করেছে বনানী থানা ২০ দলের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১টায় মহাখালীর ওয়্যারলেস গেট থেকে মিছিলটি শুরু হয়ে গাউসুল আজম মসজিদের কাছে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি ও ২০ দলের নেতাকর্মীরা গনবিচ্ছিন্ন সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে হুঁশিয়ারি দেন।

বিএনপির বনানী থানার ২০ নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হবি ও জামায়াতের বনানী থানা আমীর সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ২০ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনা, ওয়ার্ড জয়েন সেক্রেটারি কিবরিয়া, তিতুমীর কলেজ শিবির সভাপতি-সেক্রেটারি, বনানী থানা শিবির সেক্রেটারি প্রমুখ।

ইআর