করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বুধবার (২০ জানুয়ারি) যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (১৯ জানুয়ারি) মঙ্গলবার শেখ ফজলে শামস পরশের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

জানা গেছে, শেখ পরশ সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বনানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এমবি