সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবং গণহারে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলে নয়াপল্টনে করা হবে।





