নেতৃবৃন্দের রেখে যাওয়া দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিবিরের সেক্রেটারী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী মো.আতিকুর রহমান বলেছেন, মাওলানা এ একে এম ইউসুফ ও অধ্যাপক নাজির আহমেদ সারা জীবন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। এজন্যই তাদের ইসলাম বিরোধী শক্তির রোষানলে পড়তে হয়েছে।
রোববার জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মরহুম মাওলানা একে এম ইউসুফ ও নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের এই বরেণ্য দুই নেতা মহান আল্লাহর দরবারে চলে গেছেন। তাঁদের সংগ্রামী জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাদের রেখে যাওয়া দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে হবে। দেশ থেকে ইসলামী আন্দোলন নির্মূল করতে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক করে নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে মেতে আছে। রাজপথের আন্দোলনর মাধ্যমেই সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। মরহুম নেতাদের আজীবনের স্বপ্ন ছিল ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম। তাঁদের স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।
রাজনীতি
দেশব্যাপী শিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেতৃবৃন্দের রেখে যাওয়া দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিবিরের সেক্রেটারী।





