ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আওয়ামী সরকার শিবিরকে দমন করতে নানাভাবে ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ তায়ালার সহযোগিতায় তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পরিণত হয়েছে।
সিলেট অঞ্চলের সদস্যপ্রার্থী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবির সভাপতি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই এই সংগঠন বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে । কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহসিনুল কবিরের পরিচালনায় শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সভাপতি আনোয়ারূল ওয়াদুদ টিপু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি এহসানুল করিম ও মৌলভীবাজার শহর সভাপতি মো. ফখরূল ইসলামসহ সংশ্লিষ্ট অঞ্চলের অন্যান্য শাখা সভাপতিবৃন্দ।
আব্দুল জব্বার কর্মীদের উদ্দেশে বলেন, ছাত্রসমাজকে ছাত্রশিবিরের ছায়াতলে নিয়ে আসতে দাওয়াতী কাজে আরো তৎপর হতে হবে। ইসলামের সুমহান আদর্শ ছাত্রসমাজের কাছে স্পষ্ট হলে বিরোধী শক্তির কোন অপপ্রচারই কাজে আসবে না। দেশের চলমান সঙ্কট থেকে উত্তরণেও মানুষ আজ ছাত্রশিবিরের দিকে তাকিয়ে আছে। ছাত্রজনতাকে সাথে নিয়ে চলমান সঙ্কট থেকে উত্তরণের লক্ষেও কাজ করতে হবে।
তিনি সংগঠনের কাজ নিয়মিতভাবে করার পাশাপাশি ক্যারিয়ার গঠনের দিকেও সর্বোচ্চ মনোযোগী হতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
শিবির দমনে সরকারের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: শিবির সভাপতি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আওয়ামী সরকার শিবিরকে দমন করতে নানাভাবে ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ তায়ালার সহযোগিতায় তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পরিণত হয়েছে।





