বিএনপি’র চেয়াপারসন বেগম খালেদা জিয়া গতকাল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সময় কারওয়ান বাজারে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রগীগের সন্ত্রাসী কর্তৃক তাঁর গাড়িবহরে হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কেন্দ্রঘোষিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২ টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি বিক্ষোভ মিছিল করে।
এতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাদরাজ জামান ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিন, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোবান, সদস্য রফিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
মিছিলটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে মৌচাক মার্কেটে এসে শেষ হয়।
জেআই





