ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত পল্টন থানা ও রামপুরা থানা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত পল্টন থানা ছাত্রলীগ ও রামপুরা থানা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





