ঢাকা মহানগরী উত্তরের রূপনগর থানার প্রবীণ রুকন, মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী অধ্যক্ষা শামসুন্নাহার নিজামীর বড় বোন ও সুলেখিকা জাহানারা হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, জাহানারা হোসেনের মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ইসলামী আন্দোলনের কর্মীকে হারিয়েছি। তিনি দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।
মহানগরী আমীর মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারের দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





