নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন বিএনপির নীতিনির্ধারকরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর হবে ২০-দলীয় জোটের বৈঠক।

ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি। এমন পরিস্থিতিতে দল ও জোটের করণীয় চূড়ান্তে জরুরি বৈঠক ডাকা হয়।

এএস