বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে সন্ত্রাসী ও বনদস্যু আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবীতে শহরে পোষ্টারিং করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের মনোগ্রাম সহকারে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের বরাত দিয়ে ছাপানো ওই রঙ্গিন পোষ্টারটি বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে সাটানো হয়েছে।
পোষ্টারে বলা হয়েছে, “কুখ্যাত বনদস্যু সন্ত্রাসী বাদশা বাহিনীর নৃশংস হামলার শিকার এস,এম কলেজের মেধাবী ছাত্র মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান শামীম ও এস, এম কলেজের সাবেক জিএস ধলু পোদ্দারের ওপর হামলাকারীদের গ্রেফতার কর করতে হবে”।
ছাত্রলীগের পোষ্টারে সন্ত্রাসী ও বনদস্যু আখায়িত বাদশা মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জিউধরা ই্উনিয়ন পরিষদের মেম্বার। তার বিরুদ্ধে প্রচারিত ওই পোষ্টারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“ ছাত্রলীগের পরিচয়ে একটি চাঁদাবাজ, সন্ত্রাসী চক্র অবৈধভাবে ঘের দখল করতে এসে হামলার শিকার হওয়ার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তার (বাদশার) বিরুদ্ধে পোষ্টারিং করেছে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আ. লীগ নেতাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ছাত্রলীগের পোষ্টারিং
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে সন্ত্রাসী ও বনদস্যু আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবীতে শহরে পোষ্টারিং করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের মনোগ্রাম সহকারে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের বরাত দিয়ে ছাপানো ওই রঙ্গিন পোষ্টারটি বৃহস্পতিবার শহরের





