বাংলাদেশ ছাত্রলীগের চার ইউনিটে নতুন কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিট কমিটিগুলো হল- রাজধানীর সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সিলেট ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।

সরকারি বাংলা কলেজে শাখা ছাত্রলীগের নুতন কমিটির সভাপতি এইচ এম জাহিদ মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ।

সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার, সাধারণ সম্পাদক মানিক হোসেন, সহ-সম্পাদক এইচ এম জাকির হোসেন, কাজী সালাউদ্দিন পিন্টু।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি নিজাম উদ্দিন, রাশেদুল ইসলাম রাশেদ ও আলী হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন চৌধুরী, মহিবুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ফরহাদ হোসেন খান ও সদস্য হিরন মামুদ নিপু।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, সহসভাপতি সাইদুর রহমান ও কায়েস চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই