সাবেক উপ-রাষ্ট্রপতি, বিশিষ্ট আইনজীবী, আইনপ্রণেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এক দল নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৯ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জানাজায় তারা অংশগ্রহণ করেন।

অধ্যাপক গোলাম পরওয়ার ব্যারিস্টার মওদুদ আহমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

জানাযায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মুঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, ঢাকা বারের সহ-সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি

এমবি