সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জামায়াত-শিবির ও বিএনপির হাতে ইসলামসহ কোন ধর্মই নিরাপদ নয়।
শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে ‘রমজানুল মোবারকের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ধর্ম ও রাজনীতি এক ও অভিন্ন। ধর্ম ও রাজনীতির মধ্যে কোনো ফারাক আছে বলে আমি মনে করি না। সকল ধর্মের মূল কথা হলো শান্তি প্রতিষ্ঠা করা। রাজনীতির মূল কথাও মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠান করা, সকল অন্যায় কাজ থেকে বিরত থাকা।
কিন্তু আজ ধর্মকে ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি মানুষকে হত্যা করছে, জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস করেছে। তাদের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়- বলেন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী আরো বলেন, ধর্ম ও রাজনীতির নামে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ হত্যা করেছে আসুন আমরা সবাই মিলে সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করি।
এআই/
রাজনীতি
জামায়াত-বিএনপির হাতে কোন ধর্মই নিরাপদ নয়: টুকু
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জামায়াত-শিবির ও বিএনপির হাতে ইসলামসহ কোন ধর্মই নিরাপদ নয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে ‘রমজানুল মোবারকের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।





