বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার খুলনায় আসছেন। নগরীর জাতিসংঘ শিশুপার্কে বিকেল ৩টায় মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
জনসভার আগে তিনি প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৮ দিনের কর্মসূচির উদ্বোধন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের খুলনায় একক সফর এটাই প্রথম। এজন্য মহাসচিবের কাছে নিজেদের শক্তি-সামর্থ্য জানানোর পাশাপাশি দলের মধ্যে জমে থাকা বিভিন্ন সমস্যার সমাধানও দাবি করবেন বিএনপি নেতারা।
জনসভায় বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম, নুরুল ইসলাম দাদুভাই, অধ্যাপক মাফিদুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার।
বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা।
সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
এদিকে দলের মহাসচিবের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলটির নেতারা। জনসভা স্থানসহ আশপাশের সড়কে মহাসচিবকে বরণ করতে তৈরি করা হয়েছে বর্ণীল তোরণ।
রাজনীতি
বিকালে খুলনায় ফখরুলের সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার খুলনায় আসছেন। নগরীর জাতিসংঘ শিশুপার্কে বিকেল ৩টায় মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।





