চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। এদের অধিকাংস জামায়াত-শিবিরকর্মী।
রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, রোববার গভীর রাতে উপজেলার কলাউজান, রাবারডেম, বড় হাতিয়াসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়।
সাতকানিয়া লোহাগাড়া আসনের নির্বাচিত সাংসদ আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এদের আটক করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন জানান, রোববার রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অস্ত্র মামলায় দুইজন, জামায়াত শিবিরের পাঁচ কর্মী, নিয়মিত মামলায় দুইজন আসামিসহ একজন মিয়ানমারের নাগরিক রয়েছে।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমিনউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
চট্টগ্রামে পুলিশী অভিযানে আটক ২০
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। এদের অধিকাংস জামায়াত-শিবিরকর্মী।





