জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ চীন সফরে গেছেন। চীন সরকারের আমন্ত্রণে এ সফরে এরশাদের সঙ্গে গেছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
চায়না এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে শনিবার দুপুর ২ টা ১০ মিনিটে এরশাদ চীনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
এরশাদের ঢাকা ত্যাগের খবরটি নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাপার কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার। এরশাদ ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





