আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে যুবদল। শুক্রবার যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক এ কর্মসূচির ঘোষণা দেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলা করে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধ চার্জশিট দাখিলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হলো।
কাজী রফিক জানান, বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল।
এআর





