প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।
রবিবার সকালে এরশাদের বারিধারাস্থ বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকে এরশাদ ও লি জুনের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বৈঠকের বিষয়ে এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার বলেন, ‘এরশাদ ও লি জুনের মধ্যে মূলত ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে।’ এছাড়াও দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কতাবার্তা হয়েছে।
ঢাকা,এমএইচ,০৩ আগস্ট,টাইমনিউজবিডি.কম
রাজনীতি
এরশাদের সঙ্গে চীনের রাষ্ট্রদূত লি জুনের বৈঠক
প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।