সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জাতীয় রাজনীতি শুদ্ধ হলেই প্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে, তা না হলে নয়।

শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক এক ট্রেনিং ওয়ার্কশপের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে সঠিক শুদ্ধাচার আনতে পারলে প্রশাসনের সর্বস্তরের শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, সবার প্রথমে শুদ্ধাচার আনতে হবে আমাদের নিজের চত্রিরগত, পেশাগত, কৌশলগত ধারায়। তাহলে পরিপূর্ণ সর্বক্ষেত্রে শুদ্ধাচার আনা সম্ভব হবে।  

মন্ত্রী বলেন, আপনারা প্রত্যেকে সবার আগে নিজেরা প্রশ্ন করুন নিজেদের কর্মক্ষতার জায়গায় কতটুকু শুদ্ধাচার আছেন। দেশে প্রশাসন, নৈতিকতার প্রভাব আনতে চান তাহলে নিজেদের সৎ চরিত্রবান, বিভিন্ন কাজের মধ্যে প্রভাবিত হতে পারবেন। তবেই ব্যক্তিগত ভাবে আপনি শুদ্ধ হতে পারবেন। এবং আপনি শুদ্ধ হতে পারলে প্রতিষ্ঠানকে শুদ্ধ করতে পারবেন।

দূর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে দূর্নীতিকে পছন্দ করি না। তাই এটির ব্যাপারে সবসময় কথা বলি। তবে দূর্নীতি কোন গর্বের বিষয় নয়। দূর্নীতির কারণে সমাজ, পরিবারের ছেলে-মেয়ে এবং আত্মীয় স্বজনের কাছে নিজের সম্মান হানি হয়। তাই দূর্নীতিকে না বলুন এবং নৈতিকতা বলিয়ান হয়ে কাজ করুন।

তিনি আরো বলেন, আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়কে কাজের মাধ্যমে আরো বেশি বেগবান করতে হবে।

ইআর/এমবি