ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেল সাড়ে চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল পৌনে চারটায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রসমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ