আরাফাত রহমান কোকোর জানাজায় স্বত:স্ফূর্ত উপস্থিতির জন্য ঢাকাবাসী এবং ২০-দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার রাতে কিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ ধন্যবাদ জানান।

বিবৃতিতে কোকোর অকাল মৃত্যুতে বিএনপি ঘোষিত দেশব্যাপী তিন দিনের শোক কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালনের জন্য বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০-দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজায় লাখ লাখ শুভানুধ্যায়ীর সমাগমসহ সর্বসাধারণের যে ঢল নেমেছে তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

জেএ