প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না। আগুন দিয়ে মানুষ হত্যা বরদাশত করা হবে না।”
আজ (১২ এপ্রিল) শুক্রবার বিকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের শুরুতে শেখ হাসিনা এইসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে তাঁর সভাপতিত্বে এই বৈঠক চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না। যারা এই ঘটনা ঘটিয়েছে, নির্দেশ দিয়েছে এবং সহায়তা করেছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আগুন দিয়ে মানুষ হত্যা বরদাশত করা হবে না।”
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “আগুন দিয়ে মানুষ হত্যা করা ঘৃণিত অপরাধ। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা এভাবে মানুষ হত্যা করেছিল। এরপর ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে বিএনপি-জামাত আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল। এখন ফেনীর ওই ছাত্রীকে গায়ে আগুন দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ, আমরা সব ধর্মের মানুষ মিলে উদযাপন করি। এটি বাঙালির বড় উৎসব। এটিকে আনন্দঘন করতে আমি ভাতারও ব্যবস্থা করে দিয়েছি। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এমবি





