প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা না হলে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম।

বুধবার সকালে বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমী। এ সময় নগর সদস্য সচিব মাওলানা জোনায়েদ আল হাবিবসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নূর হোসেন কাশেমী বলেন, বৃহস্পতিবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে শুক্রবার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এএইচ