কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মোয়াজ্জেম হোসাইন হেলালসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার সকালে ঢাকার কেরাণীগঞ্জে বিক্ষোভ মিছিল করে এ প্রতিবাদ জানায় দলের নেতাকর্মীরা।

জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ শাহিনুর ইসলামের নেতৃত্বে মিছিলটি বুড়িগঙ্গা ব্রীজ থেকে শুরু হয়ে কদমতলী চৌরাস্তা পর্যন্ত আসলে পুলিশ বাধা দেয়।

একপর্যায়ে পুলিশের সাথে মিছিলকারীদের ব্যান্যার নিয়ে টানাটানি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর